লেবাননে দেয়াল ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননে দেয়াল ধসে মো. নজরুল ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নজরুল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গানপুর গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে।

সরকারের কাছে নজরুলের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁর মা রাহেলা খাতুন।

নজরুলের পারিবারিক  সূত্রে জানা গেছে, নজরুল ২০১৩ সালে চাকরি করতে লেবানন যান। সেখানে তিনি একটি আবাসন প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে চাকরি করতেন। একই কোম্পানিতে চাকরি করেন তাঁর ছোট ভাই মনির হোসেন। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নির্মাণকাজ তদারক করতে যান নজরুল। এ সময় তিনি সেখানে দেয়াল ধসে আহত হন। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বাংলাদেশ সময় রাত দুইটার দিকে নজরুল মারা যান। রাতেই মনির বাড়িতে নজরুলের মৃত্যুর খবর দেন।