লেবাননে নতুন রাষ্ট্রদূত মোতালেব সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে আবদুল মোতালেব সরকারকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, আবদুল মোতালেব সরকার বর্তমানে মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক ও বিমসটেক অণুবিভাগ) পদে কাজ করছেন।
১৩তম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা আবদুল মোতালেব সরকার বেইজিং, প্যারিস, রাবাত ও লসএঞ্জেলেসের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আবদুল মোতালেব সরকার তৎকালীন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট, ঢাকা (বর্তমানে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।