প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট ‘বানৌজা ওসমান’ ও পেট্রোল ক্রাফট ‘বানৌজা মধুমতি’ গতকাল সোমবার লেবাননের উদ্দেশে চট্টগ্রাম নৌ-জেটি ছেড়ে গেছে। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ উপস্থিত ছিলেন।বাংলাদেশ নৌবাহিনী এর আগে বোট ডিটাচমেন্ট ইউনিট ও সাপোর্ট ভেসেলের সহায়তা দিয়ে জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করে এলেও এই প্রথমবারের মতো নৌবাহিনীর যুদ্ধজাহাজ সরাসরি শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে। খবর আইএসপিআরের।