লেবাননে যাচ্ছে দুটি যুদ্ধ জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের দুটি যুদ্ধ জাহাজ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, ইউনিফিল (ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম ফোর্স ইন লেবানন)-এ অংশ নিতে আজ সোমবার চট্টগ্রাম নৌবন্দর ছাড়বে বিএনএস ওসমান ও বিএনএস মধুমতি। এর মাধ্যমে এই প্রথম দক্ষিণ এশিয়ার কোনো দেশের যুদ্ধ জাহাজ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে যাচ্ছে।