লেবাননে শান্তি মিশনে ১৪০ নৌসেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৬ (ইউনিফিল)-এ অংশ নিতে নৌবাহিনীর ১৪০ সদস্যের একটি দল গতকাল রোববার ঢাকা ছেড়েছে। খবর বাসসের।
জাতিসংঘের একটি বিমানে করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার আগে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম এম সিরাফুল হক দলটিকে বিদায় জানান। একই সংখ্যক নৌসদস্যের আরেকটি দল রওনা দেবে ২০ জুন।
নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ওসমান’ ও ‘মধুমতী’ ২০১০ সালে প্রথমবারের মতো ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের আওতায় লেবাননে শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। পরে ২০১৪ সালে জাহাজ দুটির প্রতিস্থাপক হিসেবে বানৌজা ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’ লেবাননে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত হয়।