লেবার পার্টির সভাপতি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর লেবার পার্টির সভাপতি আলাউদ্দিন আলীকে (৪০) আটক করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে নগরের চন্দ্রনগর এলাকা থেকে তাঁকে আটক করে বায়েজীদ বোস্তামী থানার পুলিশ।

নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাঁকে আটক করা হয়।

বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাইরুল ইসলাম বলেন, নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিলেন আলাউদ্দিন আলী। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। নাশকতার পরিকল্পনা করে অস্থিরতা সৃষ্টির জন্য মামলার প্রস্তুতি চলছে।