লেবু বাগানের মালিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল রোববার সকালে আবদুল ওয়াহিদ নামের এক ব্যক্তি খুন হয়েছেন। সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন-লালটিলা সড়কে এ ঘটনা ঘটে।
ওয়াহিদ দুটি লেবু বাগানের মালিক। তাঁর বাড়ি কুঞ্জবন গ্রামে। ওয়াহিদের ফুফাতো ভাই আছিদ আলী জানান, বাঁশের ঝাঁকা তৈরির জন্য কুঞ্জবন গ্রামের আঙ্গুর আলীকে কয়েক দিন আগে ওয়াহিদ কিছু টাকা দেন। সকালে ওয়াহিদ ঝাঁকার জন্য আঙ্গুরের বাড়ি যান। ঝাঁকা তৈরি না করায় আঙ্গুরের সঙ্গে ওয়াহিদের বাগিবতণ্ডা হয়। এরপর লেবু বাগানে যাওয়ার পথে ওয়াহিদকে আঙ্গুর ও তাঁর ভাই আহাদ কোদাল দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে ওয়াহিদ মারা যান।