লেবুখালী ঘাটে ফেরি চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ ঘণ্টা পর শুক্রবার গভীর রাতে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। শুক্রবার ভোরে ফেরিঘাটের উত্তর পাড়ে বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে গ্যাংওয়ের বেইলি সেতু বিধ্বস্ত হলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।সড়ক ও জনপথ বিভাগ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার জানান, বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-৪০৫) বৃহস্পতিবার দিবাগত রাত চারটার দিকে ফেরিতে ওঠার সময় ট্রাকসহ ফেরির গ্যাওয়ের বেইলি সেতু ভেঙে পড়ে। দ্রুত বেইলি সেতু মেরামত করতে বরিশাল থেকে লোকবল ও যন্ত্রপাতি এনে মেরামতের কাজ শুরু করা হয়। মেরামত শেষে শুক্রবার দিবাগত রাত একটার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করে।