লেমিনেশন মেশিন বিস্ফোরণে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) ভেতরে কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (কেএসআই) একটি লেমিনেশন মেশিন বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সোয়া ১০টায় এ ঘটনা ঘটে।
কেএসআই ও আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, গতকাল সকালে কারখানার ৮ নম্বর ইউনিটে কাজ করার সময় বিকট শব্দে কারখানার লেমিনেশন মেশিনটি বিস্ফোরিত হয়। এ সময় অপারেটর আইয়ুব আলী, মনিরুজ্জামান, লাকী আক্তার, মোক্তার আহমদ, শাহিন আকতার, পপি দাশ, ইরফানুল ইসলাম নামের সাতজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আইয়ুব আলী, মনিরুজ্জামান ও ইরফানুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।