লোকজ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলার আয়োজন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন। আগামী ৬, ৭ ও ৮ মে নগরের লালদীঘি ময়দানে এ উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার-বিষয়ক স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ। সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ ও নীলু নাগ, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা আশেক রসুল চৌধুরী প্রমুখ। কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ বলেন, বাঙালির ঐতিহ্য ধরে রাখতে এই উৎসবের আয়োজন করা হয়েছে।