লোকসংগীতশিল্পী গোলাম আম্বিয়া ক্যানসারে আক্রান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী সৈয়দ গোলাম আম্বিয়ার লোকগান ও দরদভরা কণ্ঠের হামদ-নাত শ্রোতাদের মুগ্ধ করেছে দিনের পর দিন। সেই তিনি লিভার ক্যানসারে আক্রান্ত। অর্থাভাবে তাঁর চিকিৎসা করাতে পারছে না পরিবার। তাঁর চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের বিত্তবান ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেছে তাঁর পরিবার। সহায়তা পাঠানোর ঠিকানা: সৈয়দ গোলাম আম্বিয়া, সঞ্চয়ী হিসাব নম্বর ৪২৫.৮১০.১০১.৬৫৪৩, পূবালী ব্যাংক, সিপাহিবাগ বাজার শাখা, খিলগাঁও, ঢাকা। বিজ্ঞপ্তি।