লোকসংস্কৃতি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফিরে চল মাটির টানে’ স্লোগানে চুয়াডাঙ্গায় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব। গত সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দার। শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম। উদ্বোধনী
দিনে সদর উপজেলার মোমিনপুর বিশু শাহ বাউল একাডেমির শিল্পীরা লোকসংগীত পরিবেশন করেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি