লোকসানের আশঙ্কা নাটোর চিনিকলের আখমাড়াই বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২৬ কোটি টাকা লোকসানের আশঙ্কা নিয়ে গত সোমবার রাতে নাটোরের চিনিকলের চলতি মৌসুমের আখমাড়াই আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ওই দিন দুপুরের মধ্যে চিনিকলে আখ সরবরাহ বন্ধ করে দেন আখচাষিরা।
চিনিকল সূত্র জানায়, গত বছরের ২৮ নভেম্বর চিনিকলে আখমাড়াই শুরু হয়। চিনিকলটি এবার ১০০ মাড়াই দিবসে ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৮০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু চাষিরা আখ সরবরাহ না করায় মাত্র ৬৭ মাড়াই দিবসে ৯৫ হাজার ৪৬০ মেট্রিক টন আখ মাড়াই করে ছয় হাজার ৮৪৫ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। এদিকে বারবার মূল্য কমিয়েও কর্তৃপক্ষ তাঁদের উৎপাদিত চিনি বিক্রি করতে পারেনি। এবারের উৎপাদিত চিনি ছাড়াও গত তিন বছরে উৎপাদিত ৪ হাজার ৩৯২ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে।