লোকালয়ে অজগর পরে অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রাম থেকে গতকাল সোমবার একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটি শ্রীমাই পাহাড়ি এলাকায় অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্র জানায়, গতকাল দুপুরে গৈড়লা গ্রামে একটি গাছে অজগরটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা জাল দিয়ে অজগরটি ধরে বন বিভাগে খবর দেন।

বন বিভাগের পটিয়া রেঞ্জের বনপ্রহরী ছাদেকুর রহমান প্রথম আলোকে জানান, তাঁরা অজগরটি উদ্ধার করেন। সাপটির দৈর্ঘ্য ৫ ফুট।

পটিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহ্লাদ চন্দ রায় বলেন, ‘অজগরের বিচরণ মূলত পাহাড়ি এলাকায়। অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে কিংবা খাদ্য খুঁজতে সাপটি লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা অজগরটি পাহাড়ে অবমুক্ত করেছি।’