লোগো উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের অভিজাত হোটেল দ্য পেনিনসুলা লিমিটেড প্রতিবারের মতো এবারও দিনব্যাপী আন্তহোটেল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে। ২৮ জানুয়ারি নগরের এম এ আজিজ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা হবে। এতে চট্টগ্রাম, ঢাকা ও কক্সবাজারের সাতটি অভিজাত হোটেলের আটটি দল অংশ নেবে। গতকাল বুধবার হোটেল পেনিনসুলায় এ প্রতিযোগিতার লোগো উন্মোচন করেন হোটেলটির মহাব্যবস্থাপক মুশতাক লুহার ও প্রতিযোগিতার স্পনসর প্রতিষ্ঠান এম এ সুফিয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু সুফিয়ান। প্রতিযোগিতার টাইটেল ‘সুফিয়ান ইঞ্জিনিয়ারিং পেনিনসুলা প্রিমিয়ার লীগ ২০১৭’। লোগো উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়, এ প্রতিযোগিতায় হোটেল পেনিনসুলা, র্যাডিসন ব্লু চিটাগাং, হোটেল সায়মন, ঢাকা রিজেন্সি হোটেল, ওশান প্যারাডাইজ, ওয়েল পার্ক রেসিডেন্স ও অ্যাসকট দ্যা রেসিডেন্স লিমিটেড অংশ নেবে।