লোডশেডিং বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে বগুড়ার দুপচাঁচিয়ায় গত শনিবার বিকেলে প্রতিবাদ সভা হয়েছে। উপজেলা নাগরিক কমিটি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ উদ্যোগে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ সভা হয়। উপজেলা দুপ্রকের সভাপতি গাজিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নাগরিক কমিটির সভাপতি আবদুল বাছেদ, সাবেক ভারপ্রাপ্ত মেয়র বেলাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ প্রমুখ।