লোডশেডিংয়ের প্রতিবাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা পরিষদ। সংগঠনের স্থানীয় কার্যালয়ের সামনের রাস্তায় এ কর্মসূচি চলাকালে মোমবাতি জ্বালিয়ে এবং হারিকেন ও হাতপাখা প্রদর্শন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি লাইলী নাহার, সাবেক সভাপতি দেবাহুতি চক্রবর্তী, সাধারণ সম্পাদক পূর্ণিমা দত্ত, সহসভাপতি সবিতা গুহ, সাংগঠনিক সম্পাদক নাজমা সুলতানা প্রমুখ। তাঁরা অসহনীয় লোডশেডিং থেকে মুক্তির দাবি জানান।