লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেবর-ভাবির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া হিন্দুপাড়ায় গতকাল রোববার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা যান। নিহত দুজন হলেন আশুতোষ নাথ ও রীতা নাথ। সম্পর্কে তাঁরা হলেন দেবর-ভাবি।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক বলেন, প্রবাসী আশুতোষ নাথ নতুন বাড়ি করেছেন। সেই বাড়ির বিদ্যুতের লাইন স্থাপনের কাজ করছিলেন তিনি। কিছুদিনের মধ্যে ওই বাড়িতে ওঠার কথা ছিল তাঁর। হঠাৎ দুজনের মৃত্যুতে হিন্দুপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
লোহাগাড়া পল্লী বিদ্যুতের এজিএম তৌহিদুল এরফান বলেন, বিদ্যুতের সুইচ বন্ধ না করে কাজ করার সময় আশুতোষ নাথ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় রীতা নাথ তাঁকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।