লোহাগাড়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রীর মা লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এই অভিযোগ করেন।
ওই ছাত্রীর মায়ের অভিযোগ, তাঁদের অনুপস্থিতির সুযোগে ২৬ এপ্রিল বিকেলে তাঁর মেয়েকে ধর্ষণ করে স্থানীয় এক বখাটে। তাঁরা প্রথমে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে জানান। পরে তাঁরা এ বিষয়ে ইউএনওর কাছে অভিযোগ করেন।
ওই ছাত্রীর মা বলেন, ‘আমার স্বামী রিকশাচালক। আমরা গরিব মানুষ। আমরা ক্ষতিপূরণ চাই না। এ ঘটনার উপযুক্ত বিচার চাই।’ তাঁর অভিযোগ, এর আগেও ওই বখাটে তাঁর স্বামী ও ছেলেকে মারধর করেছে।
লোহাগাড়ার ইউএনও মো. ফিজনূর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।