লোহাগাড়ায় আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার বেলাল উদ্দিন (২৪) হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন শহিদুল ইসলাম ও মো. আখতারুজ্জামান। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। গত ২০ নভেম্বর লোহাগাড়ার কলাউজান এলাকার বেলাল উদ্দিনকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় নিহত বেলালের মা হাজেরা বেগম আটজনকে আসামি করে লোহাগাড়া থানায় হত্যা মামলা করেন।