লোহাগাড়ায় কীর্তন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া শ্রীশ্রী কেন্দ্রীয় হরিমন্দিরের উদ্যোগে চার দিনব্যাপী ধর্ম সম্মেলন ও কীর্তন শুরু হয়েছে। উৎসবের উদ্বোধন উপলক্ষে গত বুধবার থেকে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উৎসব আয়োজক কমিটির সভাপতি সুনীল কান্তি চৌধুরী। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল আবছার। সভায় বক্তারা বলেন, লোহাগাড়ার সনাতন ধর্মালম্বীদের এ অনুষ্ঠান সব ধর্মের মানুষের মধ্যে বিপুল উৎসাহ সৃষ্টি করে। ধর্ম-বর্ণনির্বিশেষে এলাকার সব মানুষ মেলায় অংশ নেয়। সভায় উপস্থিত ছিলেন আইনজীবী চন্দন তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ওমর ফারুক, পদুয়ার ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, প্রকৌশলী রতন দাশ, তপন দাশ, ঝন্টু দাশ প্রমুখ।