লোহাগাড়ায় শহীদ মিনার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের হাজী সামশুল ইসলাম উচ্চবিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারি শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের অর্থায়নে এই শহীদ মিনার নির্মাণ করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সামশুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান। বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, সুনীল কুমার চৌধুরী, আব্দুল্লাহ বাচ্চু, মিনহাজুর রহমান, সরোয়ার জাহান প্রমুখ।