লোহাগড়া ও দেবহাটায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার চৌগাছায় ট্রাকচাপায় এক নছিমনচালক ও মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন৷ সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর মোড়ে ট্রাকচাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার বেলা তিনটার দিকে নড়াইল-কালনা সড়কের চৌগাছা ইটের ভাটার সামনে যশোর থেকে লোহাগড়াগামী বিদ্যুতের সরঞ্জামে বোঝাই একটি ট্রাক টিনবোঝাই একটি নছিমনকে চাপা দেয়৷ এতে নছিমনটি সড়কের পাশে ছিটকে পড়ে৷ এতে ঘটনাস্থলেই নছিমনচালক হাবিবুর রহমান মারা যান৷ একই স্থানে গতকাল সকাল ১০টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেলচালক আলমগীর মোল্যা (৪০) নিহত হন৷
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহউদ্দীন জানান, গতকাল দুপুরে শ্যামনগর উপজেলা থেকে মোশারফ হোসেন তাঁর স্ত্রী-ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে সাতক্ষীরায় যাচ্ছিলেন৷ সখীপুর মোড়ে পণ্যবাহী একটি ট্রাক েমাটরসাইকেলটিকে ধাক্কা দেয়৷ এতে মোশারফের স্ত্রী ময়না খাতুন (২৫) ছিটকে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন৷ এতে মোশারফ ও তাঁর ছেলে মারুফ হোসেন আহত হন৷