লোহাগড়ায় আগুনে পুড়ে মারা গেছে দুই হাজার মুরগি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলায় পোলট্রি খামারে আগুনে পুড়ে দুই হাজার মুরগি মারা গেছে।
গত শনিবার রাতে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে জুয়েল শিকদারের পোলট্রি খামারে এ ঘটনা ঘটে।
জুয়েল শিকদার বলেন, ওই দিন দিবাগত রাত একটার দিকে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে খামারে আগুন লাগে।
প্রায় এক ঘণ্টায় আগুনে খামারের ঘরসহ সব মুরগি পুড়ে যায়। ৯০ ফুট দৈর্ঘ্য ও ২১ ফুট প্রস্থের টিনের ওই ঘরে দুই হাজার মুরগি ছিল।
প্রতিটি মুরগির ওজন ছিল দুই কেজির বেশি। জুয়েল দাবি করেন, এতে তাঁর প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লাহ প্রথম আলোকে বলেন, জুয়েলের ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।