লোহাগড়ায় ঘুড়ি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ার সরকারি আদর্শ মহাবিদ্যালয় খেলার মাঠে গত রোববার ঘুড়ি ওড়ানো উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লোহাগড়ার শিক্ষার্থীদের গড়ে তোলা স্পার্কাস নামের সংগঠনের আয়োজনে এ উৎসব হয়। এতে ঘুড়ি ওড়ানো, ঘুড়ি কাটাকাটি, বালিশ বদল ও হাঁড়িভাঙা খেলার আয়োজন ছিল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অরবিন্দ আচার্য্য, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আশিকুর রহমান, লোহাগড়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানবীর রহমান প্রমুখ।