লোহাগড়ায় শোভাযাত্রা, আলোচনাসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা শহরের আলীপুর বান্ধব প​িল্ল এলাকায় হরিজন সম্প্রদায়ের ৮৬ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে l প্রথম আলো
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা শহরের আলীপুর বান্ধব প​িল্ল এলাকায় হরিজন সম্প্রদায়ের ৮৬ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে l প্রথম আলো

‘এ দেশের বুকে ১৮ আসুক নেমে’ প্রতিপাদ্য নিয়ে গত রোববার বিকেলে নড়াইলের লোহাগড়ায় প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বিকেল চারটার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এ ছাড়া আলোচনা সভা হয়।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার পাঁচজন ভিক্ষুককে বন্ধুসভার উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সেই পাঁচ ভিক্ষুককে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে মুদির দোকান করে দেওয়া হবে। বন্ধুসভার সাধারণ সম্পাদক জবের আলী শেখ তাঁদের হাতে যাতায়াত খরচ তুলে দেন।
এরপর আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি আসমা মাহমুদ।