লোহালিয়ায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল-দুমকি-বরিশাল-ঢাকা সড়কের বাউফল ও দুমকি উপজেলার মধ্যবর্তী লোহালিয়া নদীর ওপর বগা-গরবদি সেতু নির্মাণের দাবিতে গতকাল সকালে মানববন্ধন করা হয় l প্রথম আলো
পটুয়াখালীর বাউফল-দুমকি-বরিশাল-ঢাকা সড়কের বাউফল ও দুমকি উপজেলার মধ্যবর্তী লোহালিয়া নদীর ওপর বগা-গরবদি সেতু নির্মাণের দাবিতে গতকাল সকালে মানববন্ধন করা হয় l প্রথম আলো

পটুয়াখালীর বাউফল-দুমকি-বরিশাল-ঢাকা সড়কের বাউফল ও দুমকি উপজেলার মধ্যবর্তী লোহালিয়া নদীর ওপর বগা-গরবদি সেতু নির্মাণের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করা হয়েছে।
একই সময় নবম ও দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের লক্ষ্যে চীনের একটি বিশেষজ্ঞ দল ওই এলাকায় সেতুর সম্ভাব্যতা যাচাই করতে আসে।
সকাল ১০টার দিকে লোহালিয়া নদীর বগা ও গরবদি এলাকায় সেতু বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও হোগলা হাজি আলাউদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন বগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, সমাজসেবক আবদুল হক সিকদার, আলাউদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ রুমান প্রমুখ। এ কর্মসূচিতে বাউফল ও দুমকি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।
বক্তারা বলেন, সেতু না থাকায় ভোগান্তির শিকার ভোলা জেলাসহ পাঁচটি উপজেলার প্রায় ২০ লাখ মানুষ। তারা এ সড়ক দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে। সেতুটি নির্মিত হলে তাদের ভোগান্তি কমবে।