লৌহজং ও শ্রীপুরে ১২টি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। একই দিন গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলিয়া ঘাট এলাকায় বেলা দুইটার দিকে প্রথমে শেখ জামানের জ্বালানি তেলের দোকানে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে পাশের আশরাফ ও মাহবুবের জ্বালানি তেলের দোকানসহ আরও সাতটি ফলের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে মাওয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) মোশারফ হোসেন বলেন, জামানের দোকানে অকটেন থেকে আগুন লাগলে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস শ্রীপুরের পরিদর্শক মো. জিহাদ মিয়া বলেন, ভোর সাড়ে পাঁচটায় উপজেলার জৈনাবাজার এলাকার মো. শাহজাহান মিয়ার ইলেকট্রনিকসের ও মো. ওসমান আলীর মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে শাহজাহান মিয়ার ইলেকট্রনিকসের দোকানে আগুন লাগে। পরে তা দ্রুত পাশের মুদির দোকানে ছড়িয়ে পড়ে।