লো-ভোল্টেজ যন্ত্রণা থেকে মুক্তি চায় জগন্নাথপুরবাসী
একটি বিদ্যু ৎ সরবরাহ লাইনে যেখানে ২৫০-৩০০ ভোল্ট থাকার কথা সেখানে পাওয়া যাচ্ছে মাত্র ১৫-২০ ভোল্ট। গ্রাহকেরা বাধ্য হয়ে ব্যবহার করছেন বিপজ্জনক ডাবল ফেইজ লাইন। এর পরও সর্বোচ্চ পাওয়া যাচ্ছে ২৫-৩০ ভোল্ট।সন্ধ্যার পর সুইচ অন করে খুব কাছে না গেলে বাল্বের ফিলামেন্টটিও দেখা যায় না। এ রকম বিদ্যু ৎ গ্রাহকদের কোনো কাজে লাগছে না। অথচ বিল পরিশোধ করতে হচ্ছে প্রতি মাসে। বিদ্যুতের এই লো-ভোল্টেজের চিত্রটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার।বিদ্যু ৎ অফিস দপ্তর সূত্র জানায়, ২০০৯ সালের জানুয়ারি মাসে পৌর এলাকার ইকড়ছই নামক স্থানে ২৮ শতাংশ ভূমির ওপর পাঁচ মেগাওয়াটসম্পন্ন দুটি পাওয়ার ট্রান্সফরমার বসানো হয়। আট কোটি টাকা নির্মাণব্যয়ে এই সাবস্টেশনের কাজ শেষ হয়েছে ২০০৯ সালের অক্টোবর মাসে। পরবর্তী সময়ে সিলেট বড়ইকান্দি থেকে জগন্নাথপুর সাবস্টেশন পর্যন্ত ৪৪ কিলোমিটার দূরত্বে ৩৩ হাজার কেভিলাইন চালু করতে তার ও খুঁটি সংযোগের জন্য দুই গ্রুপে টেন্ডার আহ্বান করা হয়। ৮১ লাখ টাকা ব্যয়ে এ কাজগুলো পায় সিলেট বড়ইকান্দি থেকে-কালীগঞ্জ পর্যন্ত ২১ কিলোমিটার ৩৯ লাখ ১০০ টাকা বরাদ্দে ফয়জুল এন্টারপ্রাইজ। অপর অংশের কাজ পায় কালীগঞ্জ থেকে জগন্নাথপুর সাবস্টেশন পর্যন্ত ২৩ কিলোমিটার ৪১ লাখ টাকা বরাদ্দে আকিক ইন্টারন্যাশনাল। গত বছরের ৩০ সেপ্টেম্বর দুটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়। যথাসময়ে কাজ না করায় আকিক ইন্টারন্যাশনালের কাজ বাতিল করে আবার টেন্ডার আহ্বান করা হয়। পরে এ অংশের কাজ পায় নবায়ন এন্টারপ্রাইজ। নবায়ন এন্টারপ্রাইজ কার্যাদেশ পাওয়ার পর কাজ শুরু করে। পরে ফয়জুল এন্টারপ্রাইজও কাজ শুরু করে। সময় বৃদ্ধি করে জুনের মধ্যে কাজ শেষ করতে বলা হয়। কিন্তু যথাসময়ে কাজ শেষ না করায় আবারও সময় বৃদ্ধি করে ডিসেম্বর মাসের মধ্যে সর্বশেষ জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও কাজ শেষ হয়নি। ঠিকাদারি-প্রতিষ্ঠান নবায়ন এন্টারপ্রাইজের প্রকৌশলী মাজারুল ইসলাম জানান, বিদ্যু ৎ বিভাগ যথাসময়ে খুঁটি সরবরাহ না করায় কাজ শুরু করতে কিছু বিলম্ব হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে আমাদের অংশের কাজ শেষ হবে। ফয়জুল এন্টারপ্রাইজের ঠিকাদার জগলুল চৌধুরী বলেন, ‘আমাদের অংশের কাজ আমরা অবশ্যই ডিসেম্বর মাসের মধ্যে শেষ করব।’ জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যু ৎ প্রকৌশলী নিজাম উদ্দিন বলেন, ‘চাকরিজীবনে বিদ্যুতের এত দুরবস্থা কোথাও পাইনি। আমরা চেষ্টা করছি ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করতে।’ ওই কাজের তত্ত্বাবধায়ক বিদ্যু ৎ উন্নয়ন বোর্ডের সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘ঠিকাদারদের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ না হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তাদীর আহমদ বলেন, ‘বিদ্যুতের দুরবস্থায় আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ না হলে আমরা গণ-আন্দোলন শুরু করব।’ সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান বলেন, ‘বিদ্যুতের লো-ভোল্টেজের সমস্যা দূর করা আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। যে কারণে আমার প্রচেষ্টায় দ্রুত সাবস্টেশনটির নির্মাণকাজ শেষ হয়। ঠিকাদারদের গাফিলতির কারণে জনদুর্ভোগের জন্য আমি লজ্জা পাচ্ছি।’