প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের প্রয়াত বাউল কফিলউদ্দিন সরকার স্মরণে প্রথমবারের মতো লোক-উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ বাউলকল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ উৎসব শুরু হয়। বেলা তিনটায় কফিলউদ্দিন সরকারের গানের মাধ্যমে উৎসব শুরু হয়। সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। আয়োজক সংগঠনের চেয়ারম্যান শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রমুখ।