লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডি স্বর্ণপালার নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করে।
সকালে ফাউন্ডেশনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলটির সদস্যরা। এরপর ঐতিহাসিক বড় সরদারবাড়ির স্থাপত্যশৈলী, শিল্পাচার্য জয়নুল আবেদিনের লোক ও কারুশিল্প জাদুঘর এবং কারুশিল্প গ্রামে জামদানি পল্লি পরিদর্শন করেন তাঁরা।