লোকগানের রাজপুত্রের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের লোকসংগীতের রাজপুত্র আবদুল আলীমের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর।
এ উপলক্ষে আজ সকালে শিল্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ করবে ‘আবদুল আলীম ফাউন্ডেশন’। এ ছাড়া শিল্পীর বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম তাঁর জীবনের ওপর বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে।
আবদুল আলীমের মৃত্যু–বার্ষিকীতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি।