লোকটি বাড়ি যেতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির এই ব্যক্তি পথ ভুলে চলে এসেছেন কুড়িগ্রামের যাত্রাপুরে। সেখানে ২২ দিন ধরে খেয়াঘাট এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। মানুষের কাছে ইশারায় বলছেন কোনো এক সেতুর পাশে তাঁর বাড়ি।লোকটি নিজের নাম বলতে পারেন না। পারেন না লিখতে। এ কারণে স্থানীয় লোকজন তাঁর ঠিকানাও জানতে পারছে না। তাঁর সঙ্গে থাকা পুঁটলিতে দেখা গেছে, রঙিন ডুরে কাটা একটি শাড়ি, চার-পাঁচ বছরের এক মেয়ের ফুল ছাপার ফ্রক ও সাত-আট বছরের এক ছেলের নীল গেঞ্জি এবং এক হাজার ৭০০ টাকা। ইশারায় জানাচ্ছেন, বাড়িতে ধারদেনা হয়েছে। ঘাটে বসা এক বৃদ্ধা ভিখারিনীকে মা ডেকে নিজের মায়ের কাছে যেতে চাইছেন আর কাঁদছেন বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। বিজ্ঞপ্তি।