লোকনাথ ব্রহ্মচারীর তিরোধানউৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল সোমবার (১৯ জ্যেষ্ঠ, ৩ জুন) পরমপুরুষ ত্রিকালদর্শী বারদীর গোসাই নামে পরিচিত শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১২৩তম তিরোধান উৎসব। প্রতিবছরের মতো এবারও তিন দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে লোকনাথ বাবার সমাধিধাম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার লোকনাথ বারদীতে। অনুষ্ঠান উপলক্ষে বারদীতে বসেছে সপ্তাহব্যাপী মেলা। বারদীর শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরের সাধারণ সম্পাদক শংকর কুমার দে তিরোধান উৎসব অনুষ্ঠানে সপরিবারে, সবান্ধব যোগদান করে প্রসাদ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।