লোকনাথের তিরোধান দিবসে বারদীতে মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৬তম তিরোধান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে তাঁর আশ্রমে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লোকজ উৎসব ও মেলা।
আশ্রম কমিটির সদস্যসচিব ও তিরোধান উৎসব উদ্যাপন কমিটির সভাপতি ইউএনও আবু নাছের ভূঁইয়া বলেন, ইতিমধ্যে ভারত, নেপাল, ভুটান ও দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আশ্রমের নিজস্ব হোস্টেলে উপস্থিত হয়েছেন। উৎসবে দুই লাখ লোকের সমাগম হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ছাড়াও তিনজন নির্বাহী হাকিম এখানে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া আশ্রমে আসা পুণ্যার্থীদের থাকা, খাওয়া, চিকিৎসাসহ সব ধরনের ব্যবস্থা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। যানজট এড়াতে আশ্রমের পাশের সড়ক মেরামত এবং সড়কের পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।