লোকপ্রশাসনে শিক্ষক নিয়োগে বিষয়-বিশেষজ্ঞ সমাজবিজ্ঞানের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিষয়-বিশেষজ্ঞ হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার এই পরীক্ষা হওয়ার কথা। নির্বাচক কমিটিতে সম্পূর্ণ ভিন্ন বিষয়ের ওই শিক্ষককে রাখায় প্রতিযোগীদের কয়েকজন নিয়োগের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বিস্ময় প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও।জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অস্থায়ীভাবে সহকারী অধ্যাপক/প্রভাষকের তিনটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সভাপতি করে সংশ্লিষ্ট বিভাগের সভাপতি এবং দুজনকে বিষয়-বিশেষজ্ঞ হিসেবে নির্বাচিত করে নির্বাচক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের সভাপতি এম আবুল কাশেম মজুমদার এ ব্যাপারে বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারেই নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা এর আগেও একাধিকবার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। তিনি দাবি করেন, যোগ্য ব্যক্তিদের নিয়েই নির্বাচক কমিটি গঠন করা হয়েছে।