লোকলজ্জার ভয়ে ছাত্রীর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় মৌসুমী আক্তার নামের সপ্তম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। এক বখাটে তাকে তুলে নিয়ে যাওয়ার এক ঘণ্টা পর বাড়ি ফিরে সে আত্মহত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার বিকেলে উপজেলার আউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বরূপকাঠি থানায় মামলা হয়েছে। মৌসুমী স্থানীয় আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে পড়ত। গতকাল বৃহস্পতিবার মৌসুমীর আত্মহত্যার জন্য দায়ী বখাটে কামরুলকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে মানববন্ধন করে।
মৌসুমীর মায়ের উদ্ধৃতি দিয়ে বিদ্যালয়ের শিক্ষক ধীরেন হালদার জানান, বুধবার কামরুল ইসলাম মৌসুমীকে জোর করে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। ঘণ্টা খানেক পরে মৌসুমী সেখান থেকে কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে চলে আসে। পরে সে আত্মহত্যা করে।