লোকশিল্প ফাউন্ডেশনে স্কুলছাত্রীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে গত রোববার সন্ধ্যায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। পরে এলাকাবাসী অভিযুক্ত তরুণকে আটক করে র‌্যাবের কাছে সোপর্দ করেন।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের তরুণ মিন্টু রহমান অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় ঘুরতে আসেন। মিন্টু ওই ছাত্রীকে প্রাঙ্গণের নির্জন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। ছাত্রীটির চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে মিন্টুকে আটক করে র‌্যাব-১১ সদস্যদের কাছে সোপর্দ করেন। র‌্যাব সদস্যরা রোববার রাতে মিন্টুকে সোনারগাঁ থানার পুলিশের কাছে সোপর্দ করেন। মিন্টুর বিরুদ্ধে মামলা করেছেন স্কুলছাত্রীর বাবা।