মারুফ হাসান ইমন (২৫) প্রতিভাবান লোক-সংগীতশিল্পী। তাঁর কণ্ঠের জাদুতে লালন শাহ, জালাল উদ্দিন খাঁ, উকিল মুন্সী ও রশিদ উদ্দিনের মতো বিখ্যাত বাউল-সাধকদের গান শ্রোতাদের আবিষ্ট করে রাখত। বেঙ্গল ফাউন্ডেশনের ‘বেঙ্গল বিকাশ প্রতিযোগিতা’য় লোকসংগীতে দ্বিতীয় স্থান লাভ করা এই শিল্পীর দরাজ কণ্ঠ রুদ্ধ হতে চলেছে। চিকিৎসকেরা বলেছেন, ইমন দুরারোগ্য ব্লাড ক্যানসার এমএলএম এম-২ আক্রান্ত। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এম এ খানের অধীনে কেমোথেরাপি নিচ্ছেন। চিকিৎসকেরা তাঁকে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রয়োজন অন্তত ৭০ লাখ টাকা। কিন্তু ইমনের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের হূদয়বান মানুষের সহায়তা প্রয়োজন। সাহায্য পাঠানোর ঠিকানা: মেহেদী হাসান পিয়াস, সঞ্চয়ী হিসাব নম্বর-১০৫১০১৬৩৫৮১, ডাচ্-বাংলা ব্যাংক, দিলকুশা শাখা। এ ছাড়া ০১৫৫৩৫৫৮৪৪৮ ও ০১৮১৯৪৫৭৮৭২ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।