লোকসংস্কৃতিবিদ শীলা বসাক আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট লোকসংস্কৃতিবিদ ড. শীলা বসাক (৬৮) দীর্ঘ রোগভোগের পর গত ৮ মার্চ কলকাতায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ও পিএইচডি এবং রবীন্দ্রভারতী থেকে ডি লিট উপাধি অর্জন করেন। সুশীল কর কলেজ ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শেষে তিনি অবসর জীবন যাপন করছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে বাংলা ধাঁধার রূপবৈচিত্র্য ও সামাজিক পরিচয়, বাংলার ব্রতপার্বণ (আনন্দ পুরস্কারপ্রাপ্ত), বাংলার নকশি কাঁথা ও বাংলার কিংবদন্তি। তিনি দেশ-বিদেশের নানা বিদ্বজ্জনসভার সদস্য ও ফেলো ছিলেন। তিনি স্বামী, এক মেয়ে, জামাতা ও দুই নাতি রেখে গেছেন। বিজ্ঞপ্তি।