লোকসানে বন্ধ হয়ে গেছে অর্ধশতাধিক দুগ্ধখামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে দুধ উ ৎপাদনকারী অর্ধশতাধিক খামার বন্ধ হয়ে গেছে। গো-খাদ্যের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধি এবং দুধের দাম কমায় এগুলো বন্ধ হয়েছে।খামারের মালিকেরা অভিযোগ করেন, গবাদিপশু পালনে সরকারি সহায়তা ও তদারকের ব্যবস্থা না থাকায় তাঁরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।স্থানীয় লোকজন ও খামার মালিকেরা অভিযোগ করেন, গৌরনদী ও এর আশপাশের এলাকায় দধি ও মিষ্টি তৈরির প্রায় দুই শতাধিক কারখানা এবং এসব বিক্রির দোকান আছে। দধি ও মিষ্টি তৈরির প্রধান উপাদান দুধের চাহিদা মেটাতে বাণিজ্যিকভাবে গৌরনদীতে দুধ উ ৎপাদনকারী শতাধিক খামার গড়ে উঠেছে।উপজেলার খামারি চাঁদশী গ্রামের মোহাম্মদ আলী, খাঞ্জাপুর গ্রামের মো. সেলিম মিয়া, শরীফাবাদের কাসেম আলীসহ কয়েকজন জানান, কিছুদিন ধরে গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি দামও অস্বাভাবিকভাবে বেড়েছে। প্রতি মণ কুড়া ২০০ টাকা থেকে বেড়ে ৩৫০ থেকে ৪০০ টাকা, ৫০ কেজির গমের ভুসির বস্তা ৮৫০ থেকে বেড়ে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকা, ৩৫ কেজির খেসারির ডালের ভুসির বস্তা ৪৫০ থেকে বেড়ে ৭০০ এবং সরিষার খৈলের বস্তার এক হাজার ২৫০ থেকে বেড়ে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকা হয়েছে।কয়েকটি খামারের মালিক জানান, গো-খাদ্যের দাম বাড়লেও দুধের দাম কমছে। একটি গরুকে খাওয়ানোর জন্য যে টাকা ব্যয় হয়, সে অনুযায়ী প্রতি কেজি দুধ উ ৎপাদনে ৪০ থেকে ৪২ টাকা ব্যয় হয়। অথচ স্থানীয় দধি ও মিষ্টির কারখানার মালিকেরা বর্তমানে প্রতি লিটার দুধের দাম ৩২ থেকে ৩৪ টাকা নির্ধারণ করেছেন।কাছেমাবাদ গ্রামের আল-বারাকা দুগ্ধ উ ৎপাদনকারী গরুর খামারের মালিক আমিনুল ইসলাম বলেন, ‘গৌরনদীর মিষ্টির দোকানের মালিকেরা চক্রান্ত করে প্রতি লিটার দুধের দাম নির্ধারণ করেছেন ৩৫ টাকা। কখনো কখনো আরও এক থেকে দুই টাকা কমানো হয়। লোকসান দিতে দিতে আর পারি না, বড় কষ্টে আছি।’ তিনি আরও বলেন, তাঁর খামারে ছোট-বড় মিলিয়ে ৬৫টি গরু ছিল। লোকসানের কারণে এটি সংকুচিত করা হয়েছে। বর্তমানে গরু আছে ১২টি।উপজেলার কসবা গ্রামের মায়ের দোয়া দুগ্ধ খামারের মালিক ও রাজিহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াছ তালুকদার জানান, তিন বছর আগে তিনি ৩০ লাখ টাকা ব্যয়ে খামার তৈরি করেছিলেন। প্রথম দিকে লাভের মুখ দেখলেও কিছুদিন ধরে মোটা অঙ্কের লোকসান গুনতে হয়েছে। তাই এ বছর তিনি খামারটি বন্ধ করে দিয়েছেন।দিয়াশুর গ্রামের রায়হান গো-ফার্মের মালিক জামাল উদ্দিন বলেন, একদিকে খাদ্যের মূল্য বৃদ্ধি ও দুধের দাম কম, অন্যদিকে পশুদের দেখার কেউ নেই। গৌরনদী প্রাণিসম্পদ কার্যালয়ে প্রায় দেড় বছর ধরে ভেটেরিনারি সার্জনসহ তিনটি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। এতে গবাদিপশু পালনে তাঁদের সমস্যা হচ্ছে।চক্রান্ত করে দুধের কম দাম নির্ধারণ করার অভিযোগ প্রসঙ্গে সাহা মিষ্টান্ন ভান্ডারের চিত্ত রঞ্জন সাহা, দীলিপ কুমার মিষ্টান্ন ভান্ডারের স্বপন কুমার দাস এবং গৌরনদী মিষ্টান্ন ভান্ডারের মালিক ফরিদ মিয়া বলেন, চক্রান্ত করে দুধের দাম কমানোর অভিযোগ সত্য নয়। দুধের সঠিক দামই দেওয়া হয়।গৌরনদী উপজেলা প্রানিসম্পদ বিভাগের সহকারী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, একাধিক পদ শূন্য থাকায় চাহিদা অনুযায়ী সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।