লোকসানের মুখে মুরগির খামার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় কেজিপ্রতি ব্রয়লার মুরগির দাম ৪০ থেকে ৫০ টাকা কমেছে। কিন্তু সেই তুলনায় পোলট্রিশিল্পের বিভিন্ন উপকরণের দাম না কমে বরং বেড়েছে। এতে বর্তমান বাজারদরে খামারিদের কেজিপ্রতি মুরগিতে ১৫-২০ টাকা লোকসান দিতে হচ্ছে। এ অবস্থায় পথে বসার উপক্রম হয়েছে খামারিদের। লোকসানের মুখে উপজেলার ৭৫ ভাগ খামার বন্ধ হয়ে গেছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতিটি ব্রয়লার মুরগির বাচ্চা কিনতে হয়েছে ৩০ টাকায়। বাচ্চাটিকে দুই কেজি ওজনের বড় মুরগিতে পরিণত করতে কমপক্ষে চার কেজি খাদ্য খাওয়াতে হয়েছে। ৩৭ টাকা কেজি হিসাবে এর দাম ১৪৮ টাকা। এ ছাড়া প্রতিটি মুরগির পেছনে ওষুধ, প্রতিষেধক, তুষ, বিদ্যু ৎ ও আনুষঙ্গিক মিলিয়ে ব্যয় হয়েছে ২০ থেকে ২২ টাকা। এভাবে দুই কেজি ওজনের একটি মুরগির পেছনে পরিশ্রম, ঘরভাড়া প্রভৃতি ছাড়াই ব্যয় প্রায় ২০০ টাকা। তার মানে প্রতি কেজি মুরগিতে খামারিদের স্বাভাবিক ব্যয় ১০০ টাকা। অথচ বাজারে এই মুরগি পাইকারি বিক্রি করতে হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা দরে।বেড়া বাজারের ব্রয়লার মুরগি ব্যবসায়ী ইয়াসিন মিয়া বলেন, ‘মাস তিনেক আগে খামারিদের কাছের থ্যা আমরা প্রতি কেজি মুরগি ১২০ থ্যা ১৩০ টাকা দরে কিনছি। অথচ এখন কিনত্যাছি ৮০-৮৫ টাকা দরে। সপ্তাহ খানেক আগে দাম ছিল আরও কম, প্রতি কেজি ৭৫ টাকা। খামারিরা বাজারে মুরগি বেচপ্যার আইস্যা হায় হায় করত্যাছে।’খামার ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, লাভজনক হওয়ায় উপজেলার অনেক শিক্ষিত যুবক এ শিল্পের দিকে ঝুঁকে পড়েন। ব্যাংক, এনজিওসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে চড়া সুদে ঋণ নিয়ে অনেকেই খামার গড়ে তোলেন। এভাবে উপজেলায় গড়ে ওঠে পাঁচ শতাধিক খামার। কিন্তু কয়েক মাস ধরে বিভিন্ন উপকরণের দাম ক্রমাগত বেড়ে চলায় এ শিল্পে মন্দাভাব দেখা দিতে শুরু করে। এর ওপর মুরগির দাম উ ৎ পাদনখরচের চেয়ে কেজিপ্রতি ১৫-২০ টাকা কমে যাওয়ায় দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। ব্যাপক লোকসানের কবলে পড়ে অনেক খামারিকে ঋণের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এমন বিপর্যয়ের কারণে উপজেলার ৭৫ ভাগেরও বেশি খামার বন্ধ হয়ে গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা গেছে।খামারমালিকদের অভিযোগ, যখনই পোলট্রিশিল্প লাভজনক পর্যায়ে পৌঁছায়, তখনই হ্যাচারিমালিক ও খাদ্য উ ৎ পাদকেরা একজোট হয়ে কৌশলে দাম বাড়িয়ে দেন। এই অপকৌশলে তাঁরা লাভবান হলেও ক্ষতির মুখে পড়েন খামারিরা। বেড়া বাজারের বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক মানিক মিয়া বলেন, বছরের শুরুতে ৫০ কেজির এক বস্তা খাদ্যের দাম ছিল এক হাজার ৬২৫ টাকা। অথচ এর দাম এখন এক হাজার ৮২৫ টাকা। প্রতিটি ওষুধের দাম কয়েক মাসে বেড়েছে ১০ থেকে ১৫ ভাগ। বেড়া পৌর এলাকার চরপাড়া মহল্লার খামারি হেদায়েতুল হক মানিক বলেন, ‘এনজিওর থ্যা ঋণ নিয়্যা মাস দেড়েক আগে খামারে এক হাজার বাচ্চা তুলছিল্যাম। চার-পাঁচ দিন আগে সেই খামারের মুরগি বেইচ্যা হিসাব কইর‌্যা দেখছি আমার ৪০ হাজার টাকা লস। এই ঋণ শোধ করব কিরম কইর‌্যা সেই চিন্তায় অস্থির হয়া আছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক বেড়া পৌর এলাকার পায়না মহল্লার এক খামারি মুঠোফোনে বলেন, ‘মুরগির খামার দিয়্যা আমার সব্বনাশ হয়া গেছে। ৫০ হাজার টাকা লস খায়া ঋণের ভয়ে এহন এলাকার বাইরে পলায়া রইছি।’বেড়া উপজেলা পশুসম্পদ কর্মকর্তা জহুরুল আলম বলেন, ‘পোলট্রি খামারিদের পুঁজি সাধারণত খুবই অল্প হয়ে থাকে। প্রতি ব্যাচ মুরগি তুলতে গিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকা লোকসান মানে তাঁদের জন্য বিরাট ক্ষতি। সরেজমিনে ঘুরে প্রচুর খামারিকে এমন ক্ষতির সম্মুখীন হতে দেখেছেন তিনি। তাঁদের অনেকেই মুরগির খামার আর করবেন না বলে জানিয়েছেন। তার পরও তাঁদের আমরা প্রয়োজনীয় উ ৎ সাহ ও পরামর্শ দিয়ে যাচ্ছি।’