লোকাল ট্রেনের টিকিটে মেইল ট্রেনে যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে মেইল ট্রেনের টিকিটের পরিবর্তে লোকাল ট্রেনের টিকিট সরবরাহ করা হচ্ছে। এক মাস ধরে এভাবে চলছে। ফলে গচ্চা যাচ্ছে রেলওয়ের টাকা। শশীদল স্টেশনমাস্টার মজিবুর রহমান বলেন, মেইল ট্রেনের টিকিট না থাকায় তাঁকে লোকাল ট্রেনের টিকিট দেওয়া হয়েছে।