লোকালয়ে অজগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলেশ্বর নদ-সংলগ্ন বরগুনার পাথরঘাটার হাজিরখাল এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় টাইগার টিমের সদস্যরা ওই অজগর সাপটিকে লোকালয় থেকে উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগিতায় অজগর সাপটিকে ওই দিন সকালেই পাথরঘাটার সংরক্ষিত হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়। বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা শেখ সোলায়মান হাওলাদার ও ওয়াইল্ড টিমের বাঘবন্ধু ইমাম হোসেন গতকাল দুপুরে এ খবর নিশ্চিত করেছেন। টাইগার টিমের স্থানীয় সদস্য জাকির হোসেন মুনশি বলেন, বেশ কয়েক দিন ধরে অজগর সাপটির কথা স্থানীয় বাসিন্দাদের মুখে শোনা যাচ্ছিল। অজগর সাপটির দৈর্ঘ্য ১২ ফুট ও ওজন প্রায় ১৪ কেজি। এ সময় অজগর সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।