লোকালয়ে চিত্রা হরিণ, পরে অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের কালাইমুদাফাত গ্রামে গতকাল সোমবার বন থেকে আসা একটি চিত্রা হরিণ ধরা পড়েছে। স্থানীয় লোকজন হরিণটিকে ধরে বরগুনা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ওই গ্রামের আসমত আলী এবং আবদুস সালাম মিয়া তাঁদের বাড়ির পাশে হরিণ দেখে ধাওয়া দেন। একপর্যায়ে আরও লোকজন এসে হরিণটিকে আটক করে। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে হরিণটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।বন বিভাগের বরগুনা সদর ও পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ জানান, পাথরঘাটা উপজেলার বাইনচটকি এলাকায় বিষখালী নদীর মোহনায় জেগে ওঠা চরের সৃজিত বনে বছর খানেক আগে তিনটি হরিণ অবমুক্ত করা হয়। এটি ওই হরিণগুলোর একটি। এটি নদী সাঁতরে তীরে উঠে পড়েছিল। গতকাল বিকেলে এটিকে বনে অবমুক্ত করা হয়েছে।