লোকালয়ে প্রাণ গেল মেছো বাঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার আলীপুর গ্রামের জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা একটি মেছো বাঘ গ্রামবাসীর হাতে মারা পড়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুকুরের ধাওয়া খেয়ে বাঘটি আলীপুর গ্রামের শাহ আলমের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় শাহ আলমের স্ত্রী পারুল বেগমের ওপর প্রাণীটি ঝাঁপিয়ে পড়লে তিনি ভয়ে ‘বাঘ বাঘ’ বলে চি ৎ কার করতে থাকেন। তাঁর চি ৎ কারে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাণীটিকে ধাওয়া করে। পরে পার্শ্ববর্তী একটি পুকুরে ঝাঁপিয়ে পড়লে গ্রামবাসী চারদিক থেকে ঘিরে টেঁটা-বল্লম দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে বাঘটি মরে গিয়ে পানিতে ভেসে ওঠে। খবর পেয়ে উপজেলা বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা এসে মৃত বাঘটি উদ্ধার করেন।উপজেলা বন বিভাগের কর্মকর্তা নারায়ণ চন্দ্র মজুমদার বলেন, গ্রামবাসী ভয়ে মেছো বাঘটিকে মেরে ফেলেছে। কাজটি ঠিক হয়নি।