লোকালয়ে বনের হরিণ, পরে অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকার লোকজন এই হরিণটি আটক করেন। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকার লোকজন এই হরিণটি আটক করেন। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় বন থেকে লোকালয়ে চলে আসা চারটি চিত্রা হরিণকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে হরিণের একটি দল খাবারের সন্ধানে লোকালয়ে আসে। পরে কুমিরা বন বিভাগ ও সীতাকুণ্ড উপকূলীয় বন বিভাগের লোকজন হরিণগুলো উদ্ধার করে আবারও ভাটেরখীল উপকূলীয় বনে অবমুক্ত করেন।
কুমিরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, হরিণের একটি দল ভাটেরখীল উপকূলীয় বন থেকে খাবার-পানির সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। কিছু দুষ্কৃতকারী হরিণের দলটিকে ধাওয়া করে। একটি হরিণ বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর গ্রামের একটি জাহাজভাঙা কারখানায় ঢুকে পড়ে। আরেকটি হরিণ ছোট কুমিরা স্কুল মাঠ থেকে আটক করা হয়। এ ছাড়া বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা থেকে স্থানীয় লোকজন আরও দুটি হরিণ উদ্ধার করেন। চারটি হরিণ পরে ভাটেরখীল উপকূলীয় বনে অবমুক্ত করা হয়।