লোকালয়ে বন্য হাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে একপাল বন্য হাতি লোকালয়ে প্রবেশ করে। তবে রাতেই হাতির পালটি পাহাড়ের দিকে চলে যাওয়ায় লোকালয়ের বড় কোনো ক্ষতি না হলেও কিছু গাছ ও ধানখেত নষ্ট হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বারখাইনে তিনটি হাতি প্রবেশ করে। রাতেই হাতিগুলো বারখাইন, তৈলারদ্বীপ ও বরুমচড়া হয়ে বাঁশখালীর জঙ্গলে চলে যায়। বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী বলেন, হাতির পালটি ঝিওরী ও বরুমচড়া হয়ে বাঁশখালীর দিকে চলে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।