লোকালয়ে বাঘ এলাকাবাসী আতঙ্কে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন থেকে একটি বাঘ শুক্রবার রাত ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ মীরগাং গ্রামে ঢুকে তিনটি ছাগল ও একটি কুকুর হত্যা করেছে। একের পর এক বাঘ লোকালয়ে ঢুকে পড়ার ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দক্ষিণ মীরগাং গ্রামের মাখন মণ্ডল ও তারক মণ্ডল জানান, রাত ১০টা দিকে তাঁরা দেখেন, একটি বাঘ তাঁদের গোয়ালে ঢুকে ছাগল হত্যা করে খাচ্ছে। গ্রামের সিরাজুল ইসলাম ও শওকত হোসেন জানান, রাত তিনটার দিকে বন বিভাগের কদমতলা স্টেশনের সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে ও পটকা ফাটালে বাঘটি তারক মণ্ডলের বাড়িতে ঢোকে। একপর্যায়ে বাঘটি বাড়ি থেকে বের হয়ে যায়। ভোর পাঁচটার দিকে সুন্দরবনে ফিরে যাওয়ার আগ পর্যন্ত লোকালয়ে অবস্থানকালে বাঘটি তিনটি ছাগল ও একটি কুকুর হত্যা করে।