লোকালয়ে লজ্জাবতী বানর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মোহাজেরাবাদ গ্রাম থেকে গতকাল সোমবার সকালে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বানরটি ধরার সময় আহত হন দুই ব্যক্তি। বন বিভাগ বানরটিকে উদ্ধার করে বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে। শ্রীমঙ্গলে অবস্থিত বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ শাখার মৌলভীবাজার রেঞ্জ কার্যালয় সূত্র জানায়, গতকাল সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে একটি বড় লজ্জাবতী বানর উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের মোহাজেরাবাদ গ্রামে চলে আসে। গ্রামের লোকজন বানরটিকে তাড়া করে আটক করতে গেলে বানরটি মজনু মিয়া ও সামস উদ্দিন নামের দুই ব্যক্তিকে খামচে দেয়। পরে গ্রামবাসী বন বিভাগে খবর দিলে রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম বানরটিকে উদ্ধার করে বিকেলে লাউয়াছড়ায় অবমুক্ত করেন।আহত দুজন শ্রীমঙ্গলে একটি ক্লিনিকে চিকি ৎসা নিয়েছেন।রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম বলেন, বানরটি আকারে বেশ বড়। এটি সম্ভবত দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ে।